🇧🇩 বাংলাদেশের জন্য তৈরি

Messenger ও WhatsApp-এ কাস্টমারের উত্তর দেবে AI

দাম জিজ্ঞেস করলে দাম বলে, স্টক দেখে উত্তর দেয়, অর্ডারও নিয়ে নেয় — বাংলায়, রাত ২টাতেও। আপনি শুধু পণ্য পাঠান। 📦

সেট আপ আমরাই করে দিই৩ দিন ফ্রিবাংলায় সাপোর্ট

লাইভ চ্যাট
🧕

গ্রাহক

ভাই, এই লাল শাড়ি কি আছে? দাম কত?

AutoBikri AI

জি আপু, লাল রঙের জামদানি শাড়ি আছে। দাম ৳২,৫০০। ক্যাশ অন ডেলিভারি পাবেন 🛍️

🥻

লাল জামদানি শাড়ি

৳2,500

স্টকে আছে

এইমাত্র · ✓✓

আপনার কাস্টমার যেখানে মেসেজ দেন, সেখানেই কাজ করে

Messenger
WhatsApp
WhatsApp Business

৩ দিন

ফ্রি ট্রায়াল

24/7

রাত-দিন উত্তর দেয়

বাংলা

Banglish আর ইংরেজিও বোঝে

টিম

সেট আপ আমরাই করে দিই

AutoBikri কী কী করে?

কাস্টমারের মেসেজের উত্তর

বাংলা, Banglish বা ইংরেজি — কাস্টমার যেভাবে লেখেন, AI সেভাবেই উত্তর দেয়।

চ্যাট থেকেই অর্ডার

কাস্টমারের নাম, ফোন আর ঠিকানা নিয়ে AI নিজেই অর্ডার লিখে রাখে। স্ক্রিনশট পাঠালেও বোঝে।

স্টক দেখে বিক্রি

কোন সাইজ, কোন রং কয়টা আছে — AI দেখে নেয়। যা নেই, তা বিক্রি করে না।

বিক্রির হিসাব এক জায়গায়

কত অর্ডার এল, কত টাকার বিক্রি, কত COD বাকি — প্রতিদিনের হিসাব সহজে দেখুন।

দরকার হলে নিজে উত্তর দিন

যেকোনো চ্যাটে এক ক্লিকে AI থামিয়ে নিজে কথা বলুন, পরে আবার AI চালু করুন।

কোন পণ্য আবার আনতে হবে

বিক্রি দেখে AI আগেই বলে দেয় কোন পণ্য শেষ হতে চলেছে (Basic ও উপরের প্ল্যানে)।

বিস্তারিত

আপনার দোকান যেভাবে চলে, সেভাবেই

পণ্য তোলা, অর্ডার সামলানো, কাস্টমারকে উত্তর — সব এক জায়গায়, নিয়ন্ত্রণ আপনার হাতে।

01

পণ্য যোগ করা সহজ

পণ্যের লিস্ট যেভাবেই থাকুক, সহজেই তুলে ফেলা যায়।

  • Excel বা CSV ফাইল থেকে একসাথে সব পণ্য
  • ফোনে পণ্যের ছবি তুলুন — নাম আর দাম AI বসিয়ে দেবে
  • ওয়েবসাইটের লিংক দিলে সেখান থেকে পণ্য তুলে আনে
  • সাইজ আর রং আলাদা করে দাম ও স্টক রাখা যায়
  • স্টক কমলে-বাড়লে সাথে সাথে আপডেট
02

অর্ডার শুরু থেকে ডেলিভারি

কাস্টমারের প্রথম মেসেজ থেকে কুরিয়ারে পাঠানো পর্যন্ত — সব এক জায়গায়।

  • চ্যাট বা স্ক্রিনশট থেকে AI অর্ডার নেয়
  • ফোনে বা দোকানে পাওয়া অর্ডার নিজে লিখে রাখুন
  • অর্ডারের অবস্থা: নতুন → কনফার্ম → প্যাক → পাঠানো হয়েছে
  • COD, bKash, Nagad — অগ্রিম কত নেবেন, আপনি ঠিক করুন
  • কোথায় ডেলিভারি দেন আর চার্জ কত — AI কাস্টমারকে বলে দেয়
03

AI কাজ করে, সিদ্ধান্ত আপনার

রোজকার একই প্রশ্নের উত্তর AI দেয়। দরকার হলে আপনি নিজে কথা বলুন।

  • যেকোনো চ্যাটে AI থামিয়ে নিজে উত্তর দিন, পরে আবার চালু করুন
  • বারবার লেখা উত্তর এক ক্লিকে পাঠান
  • AI কোন সুরে কথা বলবে, কী বলবে না — আপনি ঠিক করুন
  • বাংলা, Banglish আর ইংরেজি — সব বোঝে
  • কাস্টমারকে দেওয়ার আগে নিজের পেজে মেসেজ দিয়ে পরীক্ষা করুন
04

হিসাব আর টিম

পরিবারের কেউ বা স্টাফ — যাকে যতটুকু দরকার, ততটুকু দেখার অনুমতি দিন।

  • কাস্টমার কোন পণ্য চাইছেন কিন্তু আপনার কাছে নেই — তার তালিকা
  • প্রতিদিনের অর্ডার, বিক্রি আর কাস্টমারের হিসাব
  • টিমে একাধিক জন — মালিক, ম্যানেজার, স্টাফ আলাদা অনুমতি
  • কে কখন কী বদলেছে — সব লেখা থাকে
  • প্রতিটি পেজ ও নম্বরের সব চ্যাট সেভ থাকে

শুরু করা খুব সহজ

কার্ড লাগবে না, চুক্তি নেই, টেকনিক্যাল কিছু জানতে হবে না।

  1. ধাপ 1

    ফ্রি ট্রায়ালের জন্য জানান

    ~1 মিনিট

    ব্যবসার নাম আর ফোন নম্বর দিন। আমাদের টিম কল করে ৩ দিনের ফ্রি ট্রায়াল চালু করে দেবে।

  2. ধাপ 2

    পেজ বা WhatsApp যুক্ত করুন

    ~5 মিনিট

    আপনার Facebook পেজ বা WhatsApp নম্বর যুক্ত করুন — আমরা পাশে থেকে করে দিই।

  3. ধাপ 3

    পণ্য যোগ করুন

    ~10 মিনিট

    Excel ফাইল, পণ্যের ছবি বা ওয়েবসাইটের লিংক থেকে পণ্য তুলুন।

  4. ধাপ 4

    AI উত্তর দেওয়া শুরু

    চালু

    এখন থেকে কাস্টমার মেসেজ দিলেই AI উত্তর দেবে আর অর্ডার নেবে। সব চ্যাট আপনি Inbox-এ দেখতে পাবেন।

ফ্রি ট্রায়াল নিন →

সেট আপ আমরাই করে দিই · ৩ দিন ফ্রি · বাংলায় সাপোর্ট

আপনার দোকানের জন্য প্ল্যান

৩ দিন ফ্রি চালিয়ে দেখুন। পরে যে প্ল্যান দরকার সেটা নিন — কোনো চুক্তি নেই।

ফ্রি ট্রায়ালের মধ্যে চালু করলে Lite বা তার উপরের প্ল্যানে প্রথম মাসে ৳1,000 ছাড়

Starter

সবে শুরু করা ছোট পেজ

৳1,500/ মাস
  • মাসে 500 অর্ডার · 200টি পণ্য · 2 জন টিম
  • মাসে প্রায় 500টি AI রিপ্লাই
  • Messenger + WhatsApp · AI-কে 30টি উত্তর শেখান
  • কুরিয়ারের ট্র্যাকিং নম্বর নিজে বসাতে হয়
ফ্রি ট্রায়াল নিন

Lite

নতুন বা ছোট দোকান

৳3,000/ মাস
  • মাসে 2,000 অর্ডার · 750টি পণ্য · 5 জন টিম
  • মাসে প্রায় 1,000টি AI রিপ্লাই
  • Messenger + WhatsApp · AI-কে 75টি উত্তর শেখান
  • কুরিয়ারের ট্র্যাকিং নম্বর নিজে বসাতে হয়
ফ্রি ট্রায়াল নিন
সবচেয়ে জনপ্রিয়

Basic

নিয়মিত অর্ডার আসে এমন দোকান

৳6,000/ মাস
  • মাসে 4,000 অর্ডার · 1,500টি পণ্য · 12 জন টিম
  • মাসে প্রায় 2,200টি AI রিপ্লাই
  • Steadfast, Pathao, RedX-এ কুরিয়ার বুকিং
  • কোন পণ্য আবার আনতে হবে — AI আগেই বলে দেয়
  • বাংলায় সাপোর্ট
এই প্ল্যান নিন

Pro

বড় দোকান বা একাধিক পেজ

৳12,000/ মাস
  • মাসে 10,000 অর্ডার · 3,000টি পণ্য · 25 জন টিম
  • মাসে প্রায় 5,000টি AI রিপ্লাই
  • নিজের 1,000টি প্রশ্ন-উত্তর AI-কে শেখান
  • অফিসিয়াল WhatsApp Business নম্বর
  • বিক্রি, লাভ আর বকেয়ার সব রিপোর্ট
এই প্ল্যান নিন

Advanced

অনেক গুদাম আর বড় টিম

৳17,000/ মাস
  • মাসে 15,000 অর্ডার · 7,500টি পণ্য · 50 জন টিম
  • মাসে প্রায় 7,500টি AI রিপ্লাই
  • লিখে জিজ্ঞেস করলেই রিপোর্ট তৈরি
  • একসাথে অনেক পণ্য বা অর্ডারে কাজ
  • কে কখন কী বদলেছে — 1 বছরের রেকর্ড
এই প্ল্যান নিন

Custom

একাধিক ব্র্যান্ড বা খুব বড় ব্যবসা

কথা বলে ঠিক করা হয়
  • অর্ডার, পণ্য, টিম আর গুদামে কোনো সীমা নেই
  • দরকার মতো বেশি AI রিপ্লাই
  • সব রেকর্ড যতদিন খুশি
  • আলাদা একজন সাপোর্ট ম্যানেজার
আমাদের সাথে কথা বলুন

সব দাম টাকায়। পেমেন্ট bKash-এ — টাকা পাঠানোর পর আমরা যাচাই করে প্ল্যান চালু করি।

AI রিপ্লাইয়ের সংখ্যা মাসের গড় হিসাব, মেসেজ গুনে নয়। “হ্যালো” বা “ধন্যবাদ”-এর মতো ছোট উত্তরে গড় রিপ্লাইয়ের প্রায় তিন ভাগের এক ভাগ খরচ হয়; লম্বা চ্যাটে অর্ডার নেওয়া বা ছবি দেখে উত্তর দিতে দেড় রিপ্লাইয়ের মতো, কারণ AI আগের মেসেজগুলো পড়ে তারপর উত্তর দেয়। মাসিক দামে শুধু AI রিপ্লাই নয় — ইনবক্স, অর্ডার, পণ্য-স্টক, কুরিয়ার, টিম আর রিপোর্টের পুরো প্ল্যাটফর্ম আছে।

প্রশ্ন-উত্তর

01চালাতে কি টেকনিক্যাল জ্ঞান লাগবে?

না। Facebook বা WhatsApp চালাতে পারলেই হবে। সেট আপ আমাদের টিম করে দেয়, বাংলায় সাহায্য করে।

02AI কি বাংলায় উত্তর দেবে?

হ্যাঁ। বাংলা, Banglish আর ইংরেজি — কাস্টমার যেভাবে লেখেন, AI সেভাবেই উত্তর দেয়।

03দরকার হলে কি আমি নিজে উত্তর দিতে পারব?

যেকোনো সময়। চ্যাট খুলে এক ক্লিকে AI থামান, নিজে কথা বলুন, পরে আবার AI চালু করুন।

04কোথায় কোথায় কাজ করে?

Facebook পেজের Messenger, নিজের WhatsApp নম্বর (QR স্ক্যান করে) আর WhatsApp Business — সব মেসেজ এক জায়গায়।

05ফ্রি ট্রায়াল কীভাবে পাব?

“ফ্রি ট্রায়াল নিন” চেপে ব্যবসার নাম আর ফোন নম্বর দিন। আমরা কল করে অ্যাকাউন্ট চালু করে দেব — ৩ দিন ফ্রি, কার্ড লাগবে না। ভালো লাগলে প্ল্যান নিন; না নিলে কোনো টাকা কাটবে না।

06টাকা কীভাবে দেব?

bKash-এ। অ্যাপে প্ল্যান বেছে নিলে আমাদের bKash নম্বর দেখাবে। টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি (বা যে নম্বর থেকে পাঠিয়েছেন তার শেষ ৪ ডিজিট) দিন — আমরা যাচাই করে প্ল্যান চালু করি, সাধারণত ১ কর্মদিবসে। বছরের টাকা একসাথে দিলে 20% ছাড়।

07বন্ধ করতে চাইলে? আমার তথ্যের কী হবে?

যেকোনো সময় বন্ধ করতে পারবেন, কোনো চুক্তি বা জরিমানা নেই। আপনার অর্ডার, কাস্টমার আর পণ্যের তথ্য আপনারই — চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন।

08প্ল্যানের সীমা শেষ হয়ে গেলে কী হবে?

হঠাৎ কিছু বন্ধ হয় না — সীমার কাছে গেলেই জানিয়ে দিই। AI রিপ্লাই শেষ হলে বাড়তি রিপ্লাই কিনতে বা বড় প্ল্যানে যেতে পারবেন।

09ব্যক্তিগত Facebook প্রোফাইল দিয়ে বিক্রি করি — চলবে?

ব্যক্তিগত প্রোফাইল (professional mode সহ) কানেক্ট করা যায় না — Meta-র নিয়ম অনুযায়ী মেসেজ অটোমেশন শুধু Facebook পেজ, Instagram professional অ্যাকাউন্ট আর WhatsApp-এ চলে, আর প্রোফাইলে পাসওয়ার্ড দিয়ে লগইন করে অটোমেট করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। সহজ সমাধান: প্রোফাইল থেকেই 2 মিনিটে একটি পেজ খুলুন (প্রোফাইল যেমন আছে থাকবে) আর সেটি কানেক্ট করুন, অথবা QR স্ক্যান করে WhatsApp কানেক্ট করুন। আপনার পেজ প্রোফাইলের মতো দেখালেও সেটা পেজ — কানেক্ট করা যায়।

🇧🇩 বাংলাদেশের জন্য তৈরি

আজই শুরু করুন

ব্যবসার নাম আর ফোন নম্বর দিন — আমরা কল করে সব সেট আপ করে দেব।