AutoBikri-র AI আপনার Facebook পেজ আর WhatsApp-এ 24 ঘণ্টা উত্তর দেয় — খরচ, প্যাকেজ, ঠিকানা, কবে সময় খালি। আগ্রহীদের নাম আর ফোন নম্বর লিখে রাখে, যাতে সকালে আপনি শুধু কল করেন।
সকালে আপনার তালিকা
উদাহরণরাকিব
কানাডা ভিজিট ভিসা · রাত 1:40
নাসরিন
উমরাহ প্যাকেজ, 2 জন · রাত 11:15
তানিয়া
ব্রাইডাল মেকআপ, শুক্রবার 3টা · রাত 12:05
রাত 11টার পর যে মেসেজ আসে, তার উত্তর যায় পরদিন। ততক্ষণে কাস্টমার অন্য পেজে কথা বলে ফেলেছেন।
খরচ কত? প্যাকেজে কী আছে? অফিস কোথায়? কবে সময় খালি? — সারাদিন একই উত্তর টাইপ করতে হয়।
কে নম্বর দিয়েছিলেন, কে কাল আসবেন বলেছিলেন — অনেক চ্যাটের ভিড়ে খুঁজে পাওয়া যায় না।
একবার শেখাবেন। AI রোজ উত্তর দেবে, আর বলে দেবে কাকে কল করতে হবে।
খরচ, প্যাকেজ, প্রসেস, কাগজপত্র, ঠিকানা — আপনার নির্দেশনা আর শেখানো উত্তর থেকে, বাংলা, Banglish বা ইংরেজিতে। যা জানে না, সেটা ইনবক্সে আপনার কাছে আসে।
নাম, ফোন আর কী দরকার — এক জায়গায়। তালিকা থেকে এক চাপে কল বা WhatsApp। নতুন কেউ এলে বেলে জানিয়ে দেয়।
কোন দিন খোলা, কোন সময় (যেমন সকাল 10টা–দুপুর 1টা), এক সময়ে কয়জন, কবে ছুটি — আপনি ঠিক করে দিন। AI শুধু খালি সময়ই বলে, আর প্রতিটা বুকিং লিখে রাখে।
ফলাফলের কথা দেয় না — "ভিসা হবেই" কখনো বলে না। আপনার শেখানো কথার বাইরে কোনো প্রতিশ্রুতি দেয় না।
কাস্টমার ফি পাঠিয়ে TrxID দিলে AI সেটা লিখে রাখে আর আপনাকে জানায়। টাকা এসেছে কি না, মিলিয়ে দেখবেন আপনি — AI কখনো বলে না "পেমেন্ট পেয়েছি"।
কাস্টমার লেখার বদলে ভয়েস পাঠালেও AI শুনে উত্তর দেয়।
তিন রকম ব্যবসা, তিনটা ছোট চ্যাট।
কাস্টমার
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চাই। খরচ কত? ভিসা হবে তো?
AutoBikri AI
আমাদের সার্ভিস চার্জ ৳30,000; ইউনিভার্সিটি আর ভিসা ফি আলাদা। ভিসা দেওয়া এম্বাসির সিদ্ধান্ত — গ্যারান্টি দিতে পারি না, তবে কাগজপত্র ঠিকঠাক গুছিয়ে দিতে সাহায্য করি। নাম আর নম্বরটা দেবেন?
কাস্টমার
রিয়া, 018xx-xxxxxx
✅ আগ্রহী: রিয়া · অস্ট্রেলিয়া স্টাডি · 018xx-xxxxxx
কাস্টমার
ডিসেম্বরের উমরাহ প্যাকেজ কত? আমরা 2 জন।
AutoBikri AI
14 দিন, জনপ্রতি ৳145,000 — বিমান টিকেট, ভিসা, হোটেল আর মক্কা-মদিনা যাতায়াত সহ। 12 ডিসেম্বরের গ্রুপে এখনো সিট আছে; জনপ্রতি ৳50,000 অগ্রিম দিলে বুকিং হয়।
কাস্টমার
bKash-এ পাঠিয়েছি। TrxID BJ7XK2M9QP
✅ TrxID লেখা হলো — টাকা মিলিয়ে দেখবেন আপনি · 2 জন · উমরাহ 12 ডিসেম্বর
কাস্টমার
শুক্রবার বিকেলে ব্রাইডাল মেকআপের সময় আছে? চার্জ কত?
AutoBikri AI
ব্রাইডাল মেকআপ ৳8,000 থেকে শুরু। শুক্রবার বিকেল 3টা আর 5টা খালি আছে — কোনটা রাখব?
কাস্টমার
3টা। তানিয়া, 017xx-xxxxxx
✅ বুকিং লেখা হলো: তানিয়া · ব্রাইডাল মেকআপ · শুক্রবার 3টা
উদাহরণের নাম, নম্বর আর খরচ বানানো — আপনার AI বলবে আপনার শেখানো খরচ আর সময়।
কাস্টমার যদি আপনার সময়, দক্ষতা বা পরামর্শের জন্য টাকা দেন — আপনার জন্য।
কোনো পেমেন্ট লাগে না, চুক্তি নেই, টেকনিক্যাল কিছু জানতে হবে না।
সাইন আপে "সার্ভিস দিই" বেছে নিন। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যায়।
আপনার Facebook পেজ, অথবা চালু WhatsApp Business অ্যাপ — অ্যাপ আর চ্যাট যেমন আছে থাকবে।
10টা প্রশ্নের উত্তর দিলেই AI শুরু করে। চাইলে পেজের About, ব্রোশিওর বা দামের তালিকার ছবি থেকে AI উত্তর সাজিয়ে দেয় — আপনি দেখে নিলে তবেই সেভ হয়।
এখন থেকে প্রতিটা মেসেজের উত্তর যায়, আর আগ্রহীরা আপনার তালিকায় ওঠেন। সব চ্যাট আপনি Inbox-এ দেখতে পাবেন।
দোকানের মতোই একই 3টি প্ল্যান, একই দাম। আগে 3 দিন ফ্রি চালিয়ে দেখুন — কোনো চুক্তি নেই।
ফ্রি ট্রায়ালে: 1,000 AI ক্রেডিট (দিনে সর্বোচ্চ 400) · 20টি উত্তর শেখানো যায় · 2 জন · 1টা পেজ + 1টা WhatsApp নম্বর
Starter
নতুন বা ছোট ব্যবসা
দিনে ৳50
Basic
নিয়মিত আগ্রহী আসে এমন ব্যবসা
দিনে ৳100
Pro
বড় ও ব্যস্ত ব্যবসার জন্য
দিনে ৳200
দিনের সীমা শেষ হলে টপ-আপ থাকলে AI চলতে থাকবে
বড় ব্যবসা বা একাধিক শাখা? Custom প্যাকেজের জন্য আমাদের লিখুন। মেসেজ দিন
সব দাম টাকায়। অনলাইনে দিন (bKash, Nagad, Rocket বা কার্ড) — সাথে সাথে প্ল্যান চালু; অথবা bKash Send Money করে TrxID দিন।
হ্যাঁ। সবচেয়ে ভালো আপনার চালু WhatsApp Business অ্যাপ দিয়ে — অ্যাপ আর চ্যাট যেমন আছে থাকবে, অ্যাপ থেকেও উত্তর দিতে পারবেন। Business অ্যাপ নেই? ফোন নম্বর দিয়ে লিংক করেও চলে। সাথে Facebook পেজের Messenger-ও।
না। AI উত্তর দেয় শুধু আপনার শেখানো তথ্য থেকে। ফলাফলের কথা দেয় না — "ভিসা হবেই", "রোগ সারবেই" এমন কথা বলে না — আর কাস্টমারকে কখনো বলে না "পেমেন্ট পেয়েছি"; সেটা আপনি মিলিয়ে দেখবেন। প্রতিটা উত্তর পাঠানোর আগে যাচাই হয়।
বানিয়ে বলে না। কাস্টমারকে জানায় যে টিম দেখে জানাবে, আর প্রশ্নটা কারণসহ ইনবক্সে আপনার কাছে আসে। সেখান থেকে উত্তর দিন, চাইলে সেই উত্তর AI-কে শিখিয়ে রাখুন — পরের বার নিজেই বলবে। শেখানোর আগে (10টা উত্তর বা লেখা নির্দেশনা) AI চুপ থাকে, মেসেজ ইনবক্সে জমা থাকে।
“ফ্রি ট্রায়াল নিন” চেপে ব্যবসার নাম, ফোন নম্বর আর ইমেইল দিন। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে — ইমেইলের অপেক্ষা নেই। ফ্রি ট্রায়াল: AI প্রথম কোনো কাস্টমারের উত্তর দেওয়ার পর থেকে 3 দিন — অথবা প্রথম লগইনের 14 দিন পর, যেটা আগে আসে। সেটআপের সময় দিন কমবে না। কোনো পেমেন্ট লাগে না। সেটআপে সাহায্য করতে আমরা কল করব। ভালো লাগলে প্ল্যান নিন; না নিলে কোনো টাকা কাটবে না।
তথ্য দিন — সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে, সেটআপে সাহায্য করতে আমরা কল করব।
সার্ভিসের জন্য ফ্রি ট্রায়াল নিন